

ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওসানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় এবং পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তারা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

