বাউলশিল্পী আবুল সরকারের কারামুক্তি


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হন বাউলশিল্পী আবুল সরকার। পরে আদালত থেকে তিনি জামিন পান।
আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন গত ৫ এপ্রিল ।