ফরিদপুর জেলা বিএনপি নেতা কিবরিয়া স্বপনের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে


ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনের সহধর্মিণী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই/ন্তে/কাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ/ত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমার জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।


