দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি সহ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংরক্ষিত নারী আসনে মনোনীত অন্য প্রাথীদের মধ্যে রয়েছেন শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা।
এছাড়াও রয়েছেন- সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলের প্রতি আনুগত্য, ত্যাগী, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, উচ্চশিক্ষা এবং গঠনমূলক বক্তব্য রাখার সক্ষমতাকে মানদণ্ড ধরে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।