

মোঃ রাকিবুল হাসান মিঠু,উপজেলা প্রতিনিধি মধুখালী,ফরিদপুর।
ফরিদপুরের মধুখালী উপজেলা বাউন্ডারির ভেতর থেকে সরকারি পানির পাম্প উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,পাম্পটি দীর্ঘদিন ধরে উপজেলায় সুপেয় পানির চাহিদা পূরণে ব্যবহৃত হয়ে আসছিল। বেশ কিছুদিন আগেও সেটি সচল অবস্থায় ছিল বলে জানান বাসিন্দারা।গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ থেকে সম্প্রতি নির্ধারিত স্থানে পাম্পটি না পাওয়ায় বিষয়টি সামনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কিছু অসৎ কর্মচারীদের যোগ সাজে পাম্পটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সম্পদের যথাযথ তদারকি না থাকায় এমন ঘটনা ঘটছে।
নাম প্রকাশের অনিচ্ছুক উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তারা জানান, কিছু অসৎ কর্মচারীদের দ্বারাই এ ধরনের কর্মকাণ্ড ঘটে থাকে,বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনা জাহান বলেন,বিষয়টি তদন্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
